নিজস্ব সংবাদদাতা, মানবাজার, শনিবার, ১৬ জুলাই ২০২২ঃ

মোটরবাইক সহ এক বেপরোয়া বাইক চালককে গ্রেপ্তার করল মানবাজার থানার পুলিশ। জানা গিয়েছে, আটক বাইক চালকের নাম, অর্জুন ওরাঁও (২২)। বাড়ি বোরো থানার তোপারবাদে। শুক্রবার সন্ধে সাড়ে ৬ টা নাগাদ চকবাজারের কাছে অত্যন্ত দ্রুত গতিতে ও বেপরোয়া ভাবে বাইক চালিয়ে ধৃত ইঁদকুঁড়ির দিক থেকে আসছিল বলে পুলিশের দাবি। এমনকি চালকের মাথায় হেলমেটও ছিল না। পুলিশের দাবি, তাকে দাঁড়াতে বললে সে পুলিশকে পাশ কাটিয়ে পালায়। পুলিশ ধাওয়া করে তাকে পাকড়াও করে বলে দাবি পুলিশের। মোটরবাইকটিরও কোন বৈধ নথি দেখাতে পারে নি ধৃত বলেও দাবি পুলিশের। এত বেপরোয়া ভাবে বাইক চালানোর কোন সদুত্তর সে দিতে না পারায় পুলিশ তাকে আটক করে।

শেয়ার করুন

You cannot copy content of this page