নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ১৬ জুলাই ২০২২ঃ
আজ, শনিবার থেকে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে চালু হল মেকানাইজড লন্ড্রির। এদিন মেডিক্যাল কলেজের হাতোয়াড়া ক্যাম্পাসে লন্ড্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক (ডাঃ) সব্যসাচী দাস। তিনি এদিন জানান, এতদিন রোগীদের বিছানার চাদর, বালিশের কভার, জানালা-দরজার পর্দা, রোগীদের পোশাক সহ বিভিন্ন বস্ত্র জাতীয় সামগ্রী হাতে কাচা হত এবং বাইরে রোদে শুকোতে দেওয়া হত। ফলে সেসবে বাইরে থেকে রোগ জীবাণু সংক্রমণও ঘটত। কিন্তু এখন থেকে এই মেকানাইজড পদ্ধতিতে মেশিনের মধ্যেই একটা উচ্চ তাপমাত্রায় এসবের ধোয়া ও শুকনোর গোটা প্রক্রিয়াটি ঘটবে বলে সংক্রমণের সম্ভবনা থাকবে না। এতে রোগীরা শারিরীক ও মানসিক, দু ভাবেই অনেক বেশি সুস্থতা অনুভব করবেন বলে এদিন জানান পুরুলিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ। তিনি এদিন এজন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর আগে পশ্চিমবঙ্গের মাত্র দু-তিনটে হাসপাতালেই এই ধরনের সিস্টেম রয়েছে। সরকারি অর্থ সহায়তায় প্রত্যন্ত পুরুলিয়াতেও এবার থেকে মেকানাইজড লন্ড্রি চালু হল বলে জানান অধ্যক্ষ সব্যসাচী দাস।
শেয়ার করুন