নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, শনিবার, ১৬ জুলাই ২০২২ঃ

একটি আস্ত মুরগি খেয়ে ফেলল একটি বিশাল আকৃতির পাইথন। আজ, শনিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডির মাঠা রেঞ্জ এলাকার হরিডি গ্রামে। পরে বন দপ্তরের মাঠা রেঞ্জের বনকর্মীরা পাইথনটিকে উদ্ধার করে মাঠার জঙ্গলে ছেড়ে দেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন বিকেলে হরিডি গ্রামের বাসিন্দা লগন মাহাতর বাড়িতে ঢুকে একটি আস্ত মুরগি গিলে ফেলে বিশাল আকৃতির একটি পাইথন। মুরগি খেয়ে পাশেই রাখা খড়ের গাদায় আশ্রয় নেয় সেটি। পাইথনটিকে খড়ের গাদায় দেখতে পেয়ে মাঠা রেঞ্জ অফিসে খবর দেওয়া হয়। তড়িঘড়ি বনকর্মীরা ঘটনাস্থলে এসে পাইথনটিকে উদ্ধার করেন। মাঠা বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া পাইথনটিকে এদিনই মাঠা রেঞ্জের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এদিন বিশাল আকৃতির পাইথন দেখতে এলাকার মানুষ ভিড় করেন লগন মাহাতর বাড়িতে।

শেয়ার করুন

You cannot copy content of this page