নিজস্ব সংবাদদাতা, ঝালদা, রবিবার, ১৭ জুলাই ২০২২ঃ

ঝালদা থানার অগ্নি কান্ডের ঘটনায় জামিন পেতেই ঝালদার কংগ্রেস কাউন্সিলার বিপ্লব কয়ালকে তপন কান্দু খুনের মামলায় ডেকে পাঠালো সিবিআই। রবিবার ঝালদাতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে বিপ্লববাবুকে ডেকে পাঠানো হয় বলে জানা গিয়েছে। এর আগে একাধিকবার বিপ্লব কয়ালকে ডেকে পাঠানো হলেও তিনি সিবিআইয়ের হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। বিপ্লববাবুর স্ত্রী সিবিআইয়ের কাছে গিয়ে স্বামীর বাইরে থাকার কথা এবং অসুস্থতার কথাও জানিয়েছিলেন। পরে ঝালদা পুরানো থানাতে আগুন লাগানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিস বিপ্লববাবুকে গ্রেপ্তার করে। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্ত হন তিনি। তারপরই তাঁকে ডেকে পাঠায় সিবিআই। এবিষয়ে বিপ্লববাবু বলেন, তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্ত করছে। ওদের প্রশ্নের জবাব দিতে তৈরি। সিবিআই যতবার ডাকবে ততবার আসবো।

শেয়ার করুন

You cannot copy content of this page