নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, রবিবার, ১৭ জুলাই ২০২২ঃ

রবিবার সকালে বরাবাজার থানার দামদা গ্রামে এক যুবক-যুবতীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রথমে বরাবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনেরই বাড়ি দামদা গ্রামে। এদিন দুজনে একসাথেই বিষাক্ত কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়েন বলে দাবি স্থানীয়দের। দুজনের প্রেমের সম্পর্কের জেরে নাকি ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে এলাকায়। সত্যতা যাচাই করছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page