নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ঃ

আজ, পরিবারের বৃদ্ধা গৃহকর্তীর মরণোত্তর চক্ষুদান করল ভামুরিয়ার একটি পরিবার। নিতুড়িয়া ব্লকের ভামুরিয়ার বাসিন্দা তথা বড়া হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর গরাইয়ের বৃদ্ধা মা পদ্মাবতী গরাই মারা যান আজ দুপুরের দিকে। এরপরই সমীর গরাই তাঁর মায়ের চক্ষুদানের বিষয়ে যোগাযোগ করেন ভামুরিয়া যুব কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে। সমিতির সদস্যদের তত্ত্বাবধানে এদিন সন্ধ‍্যায় আসানসোল আই ব্যাঙ্ক থেকে চিকিৎসক ও কর্মীরা ভামুরিয়া এসে মৃতা পদ্মাবতী গরাইয়ের চোখ দুটি নিয়ে যান। এদিন সমীর গরাই জানিয়েছেন, আমাদের ইচ্ছে মায়ের চোখ দুটো দিয়ে কেউ পৃথিবীটাকে দেখুক। এইভাবে আমার মাও চিরদিন বেঁচে থাকবেন আমাদের মধ্যেই বলে সমীর বাবুর বক্তব্য।

শেয়ার করুন

You cannot copy content of this page