নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ঃ
দোকানের ভেন্টিলেটর ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে গেল দুষ্কৃতি। মঙ্গলবার বরাবাজার থানায় এই মর্মে লিখিত অভিযোগ জানিয়েছেন বলরামপুরের দেউলির বাসিন্দা লালমোহন মাহাত। জানা গিয়েছে, বেলডি মোড়ে লালমোহন বাবুর পাশাপাশি দুটি দোকান রয়েছে ।একটি ওষুধের ও অন্যটি বীজের। সোমবার রাত্রে দুটি দোকানেরই ভেন্টিলেটর ভেঙে নগদ টাকা দুষ্কৃতি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, ওষুধ দোকান থেকে ১৫০০/- টাকা এবং বীজ দোকান থেকে ১৫০০০/- টাকা চুরি গিয়েছে।
শেয়ার করুন