নিজস্ব সংবাদদাতা, আড়ষা, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ঃ

অবৈধ বালি বোঝাই তিনটি ট্রাক্টর আটক করল আড়ষা থানার পুলিশ। ঘটনা মঙ্গলবার দুপুরের। ওইদিন আড়ষা থানার পুলিশের একটি দল দেউলঘাটার কংসাবতী নদীঘাটে এই তিনটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় নদীঘাটে তিনটি ট্রাক্টরে বালি তুলে বোঝাই করছে কিছু লোক। পুলিশ দেখেই ওই অবস্থায় ট্রাক্টর ছেড়ে পালায় তারা। প্রতিটি ট্রাক্টরে ৬০ সিএফটি করে বালি বোঝাই করা ছিল বলে দেখতে পায় পুলিশ। এরপরই ট্রাক্টর তিনটিকে আটক করা হয়। পুলিশের অভিযোগ, ট্রাক্টর তিনটির মালিক ও চালকরা অবৈধভাবে বালি উত্তোলন ও কারবারের সঙ্গে জড়িত।

শেয়ার করুন

You cannot copy content of this page