নিজস্ব সংবাদদাতা, মানবাজার, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ঃ

মানবাজার সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুধবার আয়োজিত হয়ে গেল “প্রাক্তনী সমাবেশ – ২০২২ এবং বিদায় সংবর্ধনা” অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক এবং সমাজসেবী মহাদেব হালদার, কলেজের অন্যতম শুভাকাঙ্ক্ষী প্রভাত মুখার্জি প্রমুখরা।

কলেজের অধ্যক্ষ অরিত্রম চট্টোপাধ্যায় জানান, এদিন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের যে জেনারেল বডি গঠিত হয়েছে আগামী দিনে তা প্রাক্তনীদের সঙ্গে কলেজের সংযোগ স্থাপনে সাহায্য করবে। তিনি আরো বলেন, কলেজের ওয়েবসাইটে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের একটি আলাদা বিভাগ তৈরি করা হয়েছে। যেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রাক্তনীরা অ্যালুমিনি এসোসিয়েশনের সদস্য হতে পারবেন। জেনারেল বডির প্রত্যেক সদস্যকে স্মারক প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।

কলেজের প্রথম বর্ষের প্রশিক্ষনার্থীরা এদিন চূড়ান্ত বর্ষের প্রশিক্ষনার্থীদের ফুল এবং উপহারের মাধ্যমে বিদায় সংবর্ধনা জানায়। ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের অনুষ্ঠানটি একটি সর্বাঙ্গীন রূপ পেয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page