নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ঃ

বিদ্যুৎ চুরির দায়ে অভিযুক্ত হলেন বাঘমুণ্ডি থানার তুনতুড়ির এক বাসিন্দা। জানা গিয়েছে, কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার স্বপন কুমার দাসের নেতৃত্বে বাঘমুন্ডি বিদ্যুৎ বিভাগ গতকাল (বুধবার) তুনতুড়ির বাসিন্দা দুর্লভ কুমারের বাড়িতে হানা দিলে এই বিদ্যুৎ চুরির বিষয়টি সামনে আসে। লো-টেনশন ওহারহেড লাইন থেকে সরাসরি হুকিং করে দুর্লভ কুমার নিজের বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন বলে অভিযোগ। অভিযোগ ০.১৫ কিলো ওয়াট বিদ্যুৎ ব্যবহারের অবৈধ সংযোগ ছিল ওই অভিযুক্তের বাড়িতে। গতকাল এই অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ব্যবহৃত বৈদ্যুতিক সামগ্রীও বাজেয়াপ্ত করে বাঘমুন্ডি বিদ্যুৎ বিভাগ। এরপরই দুর্লভ কুমারের বিরুদ্ধে বাঘমুন্ডি থানাতে লিখিত অভিযোগ করেন স্টেশন ম্যানেজার।

শেয়ার করুন

You cannot copy content of this page