নিজস্ব সংবাদদাতা, কেন্দা, বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ঃ

গতকাল (বুধবার)) এক বেপরোয়া বাইক চালককে গ্রেপ্তার আটক করল কেন্দা থানার পুলিশ। জানা গিয়েছে, আটক বাইক চালকের নাম অশোক মাহাত (২৮)। বাড়ি মানবাজার থানার স্বরূপডিতে। বিবরণে জানা গিয়েছে, ওইদিন বিকেল ৫ টা নাগাদ কেন্দা থানার জামতল মোড়ে নাকা চেকিং-এর ডিউটিতে ছিল পুলিশের একটি দল। সেসময় কেন্দা গ্রামের দিক থেকে ওই অভিযুক্তকে অত্যন্ত দ্রুত গতিতে ও বেপরোয়া ভাবে বাইক চালিয়ে আসতে দেখা যায়। পুলিশ তাকে দাঁড়াতে বললে সে পাশ কাটিয়ে পালাতে উদ্যত হয়। ধাওয়া করে তাকে পাকড়াও করে পুলিশ। দ্রুতগতিতে ও বেপরোয়া ভাবে বাইক চালানোর কোন সদুত্তর না মেলায় তাকে আটক করে পুলিশ। পুলিশের অভিযোগ, অভিযুক্ত যেভাবে বাইক চালাচ্ছিল তাতে যেকোন সময় বিপদ ঘটতে পারত।

শেয়ার করুন

You cannot copy content of this page