নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ঃ
বেপরোয়া বাইকের ধাক্কায় পুঞ্চা বাজার এলাকায় গুরুতর জখম হলেন এক ৪৫ বছরের এক মহিলা। জানা গিয়েছে, আহত মহিলার নাম ভারতী বাস্কে। তাঁর বাড়ি মানবাজার এক নম্বর ব্লকের পুঞ্চা থানার আসনবনি গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য পুঞ্চা বাজারে এসেছিলেন। হঠাৎ করে বেপরোয়া ভাবে পেছন থেকে তাঁকে ধাক্কা মারে একটি মোটর বাইক। বাইকের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় ও কোমরে গুরুতর আঘাত লাগে ওই মহিলার। চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজনেরা পৌছন ওই স্থানে। যদিও ঘাতক দুই বাইক আরোহী সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে পালিয়ে যায় বাইক নিয়ে। পুঞ্চা থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহত ওই মহিলাকে উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। ওই মোটর বাইক সহ দুই আরোহীর খোঁজে এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে পুঞ্চা থানার পুলিশ।
শেয়ার করুন