নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ঃ

বাড়ি নির্মাণের কাজ করার সময় সিঁড়ি ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন এক রাজমিস্ত্রি। আজ, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার জিজা বাঁধ পাড়া এলাকায়। পড়ে যাওয়ার পরেই যে বাড়িতে কাজ করছিলেন রাজমিস্ত্রি সেই বাড়ির লোকজনেরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আহতকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। জানা গিয়েছে, জখম রাজমিস্ত্রির নাম নগেন গোপ। বয়স ৪০ বছর। বাড়ি বলরামপুর ব্লকের বেড়মা এলাকায়।

শেয়ার করুন

You cannot copy content of this page