নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ঃ

আজ কোলকাতার ধর্মতলায় হয়ে গেল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশ। পুরুলিয়া থেকে গিয়েছিলেন কাতারে কাতারে দলীয় কর্মী-সমর্থকরা। সমাবেশ শেষে বিপুল ভিড়ের ঠেলায় নিজেদের সঙ্গ ও দলছুট হয়ে পড়েন জেলার বহু কর্মী-সমর্থক। দিশেহারা ও দলছুট জেলার কর্মীদের দেখতে পান সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি স্বয়ং তাঁদের কাউকে কাউকে ধর্মতলার পুরুলিয়া বাসস্ট্যান্ড, আবার বেশ কিছু জনকে হাওড়া স্টেশন পৌঁছে দেন। নিজে দাঁড়িয়ে থেকে বসিয়ে দেন পুরুলিয়ার গাড়িতে। এমনকি রাস্তার খাওয়া দাওয়া ও অন্যান্য খরচ বাবদ ওইসব কর্মীদের হাতে টাকাও গুঁজে দেন। কোলকাতার পথে এদিন দলছুট কর্মীরা বলেন, “সুজয় বাবু প্রকৃত অভিভাবকের দায়িত্ব পালন করলেন”।

শেয়ার করুন

You cannot copy content of this page