নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২২ জুলাই ২০২২ঃ

বৃহস্পতিবার পর্যন্ত পুরুলিয়াতে অ্যাক্টিভ করোনা পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৩ জন। এদিন (বৃহস্পতিবার) নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬ জন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।জানা গিয়েছে, বৃহস্পতিবার মোট ৪৯৬ জনের করোনা পরীক্ষা (আরটিপিসিআর এবং আরএটি) করা হয়। যার মধ্যে ৫৬ জনের (১১.২৯ শতাংশ) দেহে মিলেছে সংক্রমণ। একইসঙ্গে পুরুলিয়ায় দৈনিক সুস্থতার সংখ্যাও ভালো। এদিন ৫৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page