নিজস্ব সংবাদদাতা, মানবাজার, শুক্রবার, ২২ জুলাই ২০২২ঃ
পুলিশি অভিযানে আটক দুই “রোমিও”। ঘটনা মানবাজারের। স্বাধীন ভাবে মেয়েদের স্কুল আসা-যাওয়ার পথে নিরাপত্তার নিশ্চয়তা দিতে মানবাজারের বিসরি আঞ্চলিক পি ডি জি এম হাইস্কুলের সামনে আজ “অ্যান্টি রোমিও” অভিযান চালায় মানবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযানে ২ জন “রোমিও”-কে এদিন আটক করা হয়েছে। তাদের মোটরবাইকও থানাতেই রাখা হয়েছে বলেও জানিয়েছে মানবাজার থানার পুলিশ।
শেয়ার করুন