নিজস্ব সংবাদদাতা, জয়পুর, শনিবার, ২৩ জুলাই ২০২২ঃ

এক মদ্যপ বেপরোয়া বাইক চালককে আটক করল জয়পুর থানার পুলিশ। ঘটনা বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ। আটক বাইক চালকের নাম সঞ্জয় মাহাত (৩৪)। বাড়ি পুরুলিয়া মফঃস্বল থানার শ্যামপুরে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ওইদিন রাতে জয়পুর সংলগ্ন রাণীবাঁধ রেল গেটে মদ্যপ ও বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে নাকা চেকিং-এ ছিল জয়পুর থানার পুলিশের একটি দল। সেসময়ই রাঁচির দিক থেকে অত্যন্ত বেপরোয়া ভাবে বাইক চালিয়ে অভিযুক্তকে আসতে দেখা যায়। তাকে জিজ্ঞাসাবাদে বেপরোয়া বাইক চালানোর কোন যুক্তিসঙ্গত কারন খুঁজে পায়নি পুলিশ। ব্রিদিং অ্যানালাইজারে তাকে নেশাগ্রস্ত অবস্থাতেও পাওয়া যায় বলে দাবি পুলিশের। এরপরই তাকে আটক করে পুলিশ। মোটরবাইকটির কোন বৈধ নথি না পেয়ে সেটিও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page