নিজস্ব সংবাদদাতা, জয়পুর, শনিবার, ২৩ জুলাই ২০২২ঃ
বিদ্যুৎ চুরির দায়ে জয়পুরে অভিযুক্ত হলেন ২ জন ব্যক্তি। জানা গিয়েছে, জয়পুরের নামোপাড়ার বাসিন্দা প্রথম স্বর্ণকার এবং জয়পুর থানার মধুপুরের বাসিন্দা ফাগুলাল মাহাতর বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের জয়পুর কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার রউশন কুমার বৃহস্পতিবার জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ জয়পুর বিদ্যুৎ বিভাগ ওইদিন দুই অভিযুক্তর বাড়িতে হানা দিতে বিদ্যুৎ চুরির বিষয়টি ধরা পড়ে। জয়পুর বিদ্যুৎ বিভাগের কর্মীরা বৃহস্পতিবার দুজনের বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ওই সংযোগে ব্যবহৃত সামগ্রীও বাজেয়াপ্ত করে বলে জানা গিয়েছে।
শেয়ার করুন