নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ২৩ জুলাই ২০২২ঃ
শুক্রবার পুরুলিয়ায় নতুন করে ৭০ জনের দেহে করোনা সংক্রমণ পজিটিভ পাওয়া গিয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এনিয়ে শুক্রবার পর্যন্ত পুরুলিয়ায় মোট অ্যাক্টিভ করোনা পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৩ জন। এদিন মোট ৪৬০ জনের করোনা পরীক্ষা (আরটিপিসিআর এবং আরএটি) করে ৭০ জনের (১৫.২২ শতাংশ) দেহে সংক্রমণ পজিটিভ পাওয়া গিয়েছে বলে জানা যায়। জানা গিয়েছে এদিন পুরুলিয়ায় সুস্থ হয়ে উঠেছেন ৮২ জন। সংক্রমণের চেয়ে শুক্রবার সুস্থতার হার বেশি থাকায় স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর।
শেয়ার করুন