নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, শনিবার, ২৩ জুলাই ২০২২ঃ
নিতুড়িয়া ব্লকের দুবেশ্বরী কলিয়ারিতে আজ সিটু (সি আই টি ইউ) পরিচালিত শ্রমিক সংগঠনের তরফে বিক্ষোভ প্রদর্শন হয়। মূলত, কোলিয়ারির উৎপাদন বাড়ানোর জন্য কর্তৃপক্ষের তরফে উপযুক্ত ব্যবস্থা গ্রহন, খাদানের ইলেকট্রিক্যাল সরঞ্জামের সংস্কার ও আধুনিকিকরণ, শ্রমিকদের ওয়েজ বোর্ড তৈরি করা এবং বেসরকারীকরণের চক্রান্তমূলক পরিকল্পনা বাতিল করার দাবিতে এদিন বিক্ষোভ দেখানো হয়। সিটু-র সেন্ট্রাল কমিটির সদস্য কানন বিহারী নিয়োগী বলেন, খাদানের ইলেকট্রিক্যাল সরঞ্জাম সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বিপদজনক হয়ে রয়েছে। শ্রমিকরা যেকোন সময় বিপদে পড়তে পারেন। কর্তৃপক্ষ বেসরকারীকরণের চক্রান্ত মূলক পরিকল্পনার কারনে উৎপাদন বাড়ানোতে উৎসাহি নয় বলেও এদিন জানিয়েছেন কানন বাবু। অবিলম্বে ওয়েজ বোর্ড তৈরির বিষয়ে এদিন বিস্তারিত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সুজিত ভট্টাচার্য।
