নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, শনিবার, ২৩ জুলাই ২০২২ঃ

নিতুড়িয়া ব্লকের ঝনকা মোড়ের একটি বেসরকারি লৌহ-ইস্পাত কারখানায় আজ একগুচ্ছ দাবি নিয়ে গেট মিটিং ও বিক্ষোভ প্রদর্শন করল সিটু পরিচালিত পঃবঃ ক্ষুদ্র লৌহ ও ইস্পাত শিল্প শ্রমিক সংগঠন। মূলত, অবিলম্বে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে শ্রমিকদের নতুন অর্থ বর্ষের বেতন চুক্তি তৈরি করা, এপ্রিল মাসের ইনক্রিমেন্ট চালু করা, সমস্ত শ্রমিকদের ই এস আই কার্ডের ব্যবস্থা করা, রঘুনাথপুর মহকুমায় ই এস আই হাসপাতাল চালু সহ একাধিক দাবিতে এদিন গেট মিটিং করা হয়েছে। সংগঠনের পক্ষে জানানো হয়েছে, আগামী ২৭ জুলাই দুর্গাপুরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের অফিসে অবস্থান বিক্ষোভ করবেন শ্রমিকরা। এজন্য এদিনের গেট মিটিং থেকে বিভিন্ন কল-কারখানার শ্রমিকদের সংঘবদ্ধ হওয়ার ডাকও দেওয়া হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page