নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ২৩ জুলাই ২০২২ঃ

আবারও রাজনৈতিক দলের যোগদানের পালা। তবে এবার সাম্প্রতিক কালের বহমান স্রোতের বিপরীতে। আজ পুরুলিয়া ২ নম্বর ব্লকের কোলবাঁধ বুথের প্রায় ৩০টি পরিবার তৃণমূল, বিজেপি ও কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লকে যোগদান করে বলে জেলা ফরওয়ার্ড ব্লক সূত্রে দাবি। ফঃবঃ দলের তরফে এদিন যোগদান প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন হলধর রাজোয়াড়, রাজকিশোর সিংহ, ওয়াহিদ আনসারি প্রমুখরা।

শেয়ার করুন

You cannot copy content of this page