নিজস্ব সংবাদদাতা, কোটশিলা, মঙ্গলবার, ২৩ জুলাই ২০২২ঃ
জনসংযোগ বাড়াতে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এবং কোটশিলা থানার সহযোগিতায় আজ একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুরগুমা জলাধারের অদূরে লেউয়া গ্রামে এদিন স্থানীয় ৬০ জন দুঃস্থ মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। একইসঙ্গে প্রায় আড়াই শো দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। অনুষ্ঠানে উপস্থিত জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগান এদিন জানিয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক সুদৃঢ় করতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত দেব, কোটশিলা থানার ওসি মিলন মান্না সহ বহু পুলিশ কর্মী।






