নিজস্ব সংবাদদাতা, মানবাজার, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ঃ

পঃবঃ সরকারের “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির অধীন একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করল মানবাজার থানা। মানবাজার-১ ব্লকের গোপালনগরে পুলিশের এই পদযাত্রায় পা মেলালো স্থানীয় বিদ্যালয়গুলির দুই শতাধিক ছাত্র-ছাত্রী। এদিনের পদযাত্রায় মহকুমা প্রশাসনের তরফে নিজেরা পা মেলালেন মানবাজার এসডিপিও বরুণ বৈদ্য ও মানবাজার-১ বিডিও মোনাজ কুমার পাহাড়ি। মূলতঃ রাস্তা দখল না করা, ট্রাফিক আইন মান্য করা সহ সাম্প্রতিকতম প্লাস্টিক ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা বিষয়ে সচেতনতামূলক প্রচারের উদ্দেশ্যে এদিনের পদযাত্রা বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page