নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ঃ
রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের তত্ত্বাবধানে লেদাবেড়া গ্রামে আজ শ্রী রামকৃষ্ণের নবরূপায়ীত মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়। মূলত আদিবাসী সম্প্রদায় অধ্যুষিত এই গ্রামে রামকৃষ্ণ মিশন বিভিন্ন ধরনের শিশু কল্যাণ মূলক কর্মসূচি গ্রহন করে বলে জানা গিয়েছে। ভুবনেশ্বর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী আত্মপ্রভানন্দজী মহারাজ এদিন একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। প্রধান অতিথি হিসেবে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মুফতি সামিম সৌকত।
শেয়ার করুন