নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ঃ
বাঘমুন্ডিতে আবার শক্তি বাড়ালো শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ, মঙ্গলবার ব্লকের সেরেংডি অঞ্চলের ঢেঁকিয়া সংসদের ২৫ টি পরিবার কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। সেরেংডির শশ নেতাজি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত। উপস্তিত ছিলেন বাঘমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাশীনাথ মাঝি, দলের ব্লক যুব সভাপতি মানস মেহেতা, জেলা কমিটির সদস্য শিকারী মাঝি, বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বেণীমাধব পরামানিক সহ অঞ্চল ও ব্লক কমিটির সদস্য ও কর্মীরা।
শেয়ার করুন