নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ঃ

বরাবাজার ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজ সম্বর্ধনা দেওয়া হল পুরুলিয়া জেলার প্রথম স্নাতকোত্তর শবর কন্যা রমণীতা শবরকে। রমণীতার বাড়ি বরাবাজার ব্লকের ফুলঝোরা গ্রামে। এদিন দুপুর ১২ টা নাগাদ বরাবাজার বিডিও দপ্তরে তাঁর হাতে মানপত্র, পুষ্প স্তবক ও উত্তরীয় সহ নগদ ৫ হাজার টাকা পুরস্কার মূল্য তুলে দিয়ে জেলার প্রথম স্নাতকোত্তর শবর কন্যাকে সম্মান জানান মানবাজারের মহকুমা শাসক অনুজ প্রতাপ সিং। ছিলেন বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক মাসুদ রেইহান, বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতুল মাহাত, খেড়িয়া ও শবর কল্যাণ সমিতির সভাপতি প্রশান্ত রক্ষিত সহ বিভিন্ন ক্লাসে পাঠরতা আরো শবর কন্যারা।

শেয়ার করুন

You cannot copy content of this page