নিজস্ব সংবাদদাতা , হুড়া
১৪ আগস্ট , ২০২০
শুক্রবার বিকালে ঝড়বৃষ্টির মধ্যেও পুরুলিয়া জেলার মানবাজার বিধানসভার হুড়া মন্ডল জেডপি ২২ এর মাগুড়িয়া-লালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়গ্রাম মোড়ে ভারতীয় জনতা পার্টির একটি নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা বিজেপির জেলা সম্পাদক আব্দুল আলিম আনসারী।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুড়া মন্ডল জেডপি ২২ বিজেপির মন্ডল সভাপতি তপন কুমার মাহাত, মন্ডল সাধারণ সম্পাদক অনিমেশ মাহাত, মন্ডল সম্পাদক আনন্দময় নন্দী এবং মন্ডলের সকল পদাধিকারী ও কার্যকর্তাগণ।
আগামী ২০২১ এর নির্বাচনে পুরুলিয়া জেলার প্রতিটি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বিজয় পতাকা উড়ানোর লক্ষ্য নিয়েই এরকম আরও অনেক নতুন কার্যলয়ের প্রতিষ্ঠা হবে বলে জানান দলের জেলা সম্পাদক আব্দুল আলিম আনসারী। তিনি আরও বলেন, অত্যাচারী ও দুর্নীতিবাজ তৃণমূলকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না। ২০২১ এর বিধানসভা নির্বাচনে। আগামী নির্বাচন বিজেপির পক্ষে নির্ণায়ক হতে চলেছে।
