নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বুধবার, ২৭ জুলাই ২০২২ঃ
গ্রামের একজনের গরুর গুতোয় আহতর পরিবারের লোকজনকেই মারধরের অভিযোগ উঠল ঝালদায়। জানা গিয়েছে, গতকাল (মঙ্গলবার) সকাল ১০ টা নাগাদ ঝালদা থানার বিরুডি গ্রামের বাসিন্দা সুষেন কুমারের ভাইয়ের স্ত্রী স্নান করতে যাচ্ছিলেন। সেসময় গ্রামের একজনের একটি গরুর গুঁতোয় পড়ে গিয়ে ওই গৃহবধূর পা ভেঙে যায়। এবিষয়ে কথা বলতে গেলে গ্রামের বাসিন্দা অঙ্কুর কুমার ও তাঁর ভাই বাবন কুমার সুষেন বাবুর বাড়িতে এসে শাবল ইত্যাদি দিয়ে মারধর করেন বলে অভিযোগ সুষেন কুমারের। যার জেরে তাঁর মুখ ও হাত থেকে রক্ত পড়তে শুরু করে বলে দাবি অভিযোগকারির। এমনকি রক্ত দেখে তাঁর মা ছুটে এসে আটকাতে গেলে তাঁকেও ওই দুজন বেদম মারধর করে বলে অভিযোগ। গতকালই সুষেন কুমার ওি দুজনের বিরুদ্ধে ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
শেয়ার করুন