নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ৩১ জুলাই ২০২২ঃ
শহরের এম এস এ ইন্ডোর স্টেডিয়ামে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করে “টিম আমাদের প্রিয় পুরুলিয়া” স্বেচ্ছাসেবী সংস্থা। শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি সহ শহরের বিশিষ্ট জনেরা। সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, এদিন প্রায় ১০০ জনের মত মানুষ শিবিরে স্বেচ্ছা রক্তদান করেছেন। সংস্থার সম্পাদক জানিয়েছেন, সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা গড়ে তুলে মানুষকে রক্তদানে উৎসাহিত করা এবং জেলার রক্ত সংকট সমস্যার সমাধান যজ্ঞে অংশগ্রহনের উদ্দেশ্যে এদিন এই শিবিরের আয়োজন করা হয়।


