নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২ আগস্ট ২০২২ঃ

পুরুলিয়া শহরের বরাকর রোডে অবস্থিত গায়ত্রী শক্তিপীঠে আজ অায়োজিত হল গর্ভবতী মহিলাদের নিয়ে গর্ভ সংস্কার অনুষ্ঠান। সংস্থার পক্ষ থেকে নিরজা দিক্ষিত ও সৌরিন রায় জানান, হরিদ্বারের শান্তিকুঞ্জের অখিল বিশ্ব গায়ত্রী পরিবার দ্বারা পরিচালিত এই অনুষ্ঠানে পুরুলিয়ার দশ জন গর্ভবতী মায়েদের নিয়ে এদিন সনাতন সংস্কার অনুষ্ঠানটি সংগঠিত হয়েছে। সংস্থার প্রবর্তক পন্ডিত শ্রী রাম শর্মা আচার্যের যুগ নির্মাণ যোজনার অন্তর্গত এই অনুষ্ঠান মূলত ১৬ টি সনাতন সংস্কারের একটি বলে জানিয়েছেন সৌরিন রায়। অনুষ্ঠানের আচার ও রীতি অনুযায়ী গর্ভবতী মায়েদের এদিন সুগন্ধি দ্রব্য শোকানো হয় এবং পরমান্ন রান্না করে খাওয়ানোও হয়েছে বলে জানিয়েছেন নিরজা দিক্ষিত ও সৌরিন রায়।

শেয়ার করুন

You cannot copy content of this page