নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৫ আগষ্ট ২০২২ঃ

আজ, শুক্রবার সকালে সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির দলীয় কার্যালয়ে ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত মুজাফ্ফর আহমেদের ১৩৪ তম জন্মদিন পালন করল কমিটি। এদিন সকাল ৮ টা নাগাদ অলঙ্গিডাঙার কার্যালয়ে মুজাফ্ফর আহমেদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান দলের উত্তর এরিয়া কমিটির সদস্যরা। কমিটির সম্পাদক নিলয় মুখার্জি, সদস্য জীতেন ওঝা, প্রনব মুখার্জি, ব্যোমকেশ দাস প্রমুখরা স্বাধীনতা আন্দোলনে মুজাফ্ফর আহমেদের অবদান, আপাদমস্তক কমিউনিস্ট ভাবধারা ও আদর্শে অনুপ্রাণিত তাঁর দীর্ঘ সংগ্রামের জীবন সহ ব্রিটিশ চক্রান্তে তাঁর ২০ বছরের কারাবাসের ইতিহাস এদিন বিস্তারিত উল্লেখ করেন। নিলয় মুখার্জি জানিয়েছেন, মুজাফ্ফর আহমেদের জন্মদিনটি প্রতি বছর দলীয় কর্মসূচি হিসেবেই পালন করা হয়। এদিন মুজাফ্ফর আহমেদের জন্মদিন উপলক্ষে দলের মুখপত্র “গণশক্তি”-র বিশেষ বিক্রয় অভিযানেও অংশ নেন উত্তর এরিয়া কমিটির সদস্যরা।

শেয়ার করুন

You cannot copy content of this page