নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, মঙ্গলবার, ৯ আগষ্ট ২০২২ঃ

নিতুড়িয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ পালিত হল আন্তর্জাতিক আদিবাসী দিবস। এদিন সকালে ব্লকের আদিবাসী পুরুষ ও মহিলারা একটি পদযাত্রা করে গোবাগ মোড় থেকে পৌঁছন ব্লক অফিস মাঠে। সেখানেই এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী টুডু সরেন, সহ-সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব, জেলা পরিষদ সদস্যা সরিতা তুরী, পূর্ত কর্মাধ্যক্ষ সুভাষ বাউরি, তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা বনি আমিন, গুনিয়াড়া, জনার্দনডি সহ বেশ কয়েকটি পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান ও সদস্যরা, সাতটি অঞ্চলের দলীয় সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

You cannot copy content of this page