নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২:
ছুটির দিনেও বিজেপি পরিচালিত বেলা গ্রাম পঞ্চায়েত অফিসে কাজ হওয়ায় গেট বন্ধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীদের একাংশ। মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে আলোচনার পর সেখান থেকে চলে যান বিক্ষোভকারীরা। স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল কর্মী কৃষ্ণপদ সিং সর্দার বলেন, ছুটির দিনে পঞ্চায়েত খোলা দেখতে পেয়ে অফিসে আসে। অফিস খোলাকে নিয়ে এক একজন কর্মী একরকম কথা বলেন। পঞ্চায়েতের সেক্রেটারি আমাদের দেখেই এলাকা থেকে সরে যান। গেট লাগিয়ে দেওয়া হয়েছিল। পরে প্রধান আসে। অডিট থাকায় কাজ চলছে বলে জানায় প্রধান। এবিষয়ে বেলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুভাষ হাঁসদা বলেন, বড় কোনও বিষয় নয়। অফিসে কিছু কাজ থাকায় কর্মীদের ডেকেছিলাম। বুধবার থেকে বিশেষ কাজ আছে। তাই কাগজ পত্র সাজিয়ে নেওয়ার জন্য কর্মীদের ডেকে ছিলাম।
শেয়ার করুন