নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান, বৃহস্পতিবার ১১ আগষ্ট ২০২২ঃ
সেতুর উপরে জল। জীবনের ঝুঁকি নিয়েই চলছে পারাপার। এমনই ছবি দেখা গেল বান্দোয়ান থানার অন্তর্গত আমলি নদীর সেতুতে।
নিম্ন চাপের কারণে গত দু’দিন ধরে শুরু হয়েছে বৃষ্টিপাত। ফলে সেতুর উপরে উঠে গিয়েছে জল। ভোগান্তিতে স্থানীয় মানুষজন। স্থানীয় মানুষজনেরা জানান, বান্দোয়ানের সঙ্গে জামশেদপুর যাওয়ার এটি একটি অন্যতম রাস্তা। এই রাস্তার উপরই রয়েছে সেতুটি। অল্প বৃষ্টিতেই জল উঠে যায় এই সেতুর উপরে। ফলে প্রতিবছরই একাধিকবার সমস্যায় পড়তে হয় স্থানীয় মানুষ সহ ওই রাস্তা ধরে যাতায়াতকারীদের। সেতুটি যাতে বড় করে করা হয় সেই দাবি তুলেছেন এলাকার মানুষজন।

