নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১৫ আগষ্ট ২০২২ঃ

পুরুলিয়া শহরের অলঙ্গিডাঙায় আজ স্বাধীনতা দিবসে দেশের জাতীয় পতাকা উত্তোলন করল তাইকোন্ডু অ্যাসোসিয়েশন অব পুরুলিয়া। এদিন দেশের ৭৫ বর্ষের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশের বীর শহীদদের প্রতিও বিশেষভাবে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রশিক্ষক তুহিন কান্তি ঘোষ সহ অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা। পতাকা উত্তোলন করেন জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ তথা সিএবি অনুমোদিত জেলার ক্রিকেট প্রশিক্ষক জয়ন্ত মিত্র। দেশের ৭৫ বর্ষের স্বাধীনতা দিবসে স্বরচিত কবিতা পাঠ করে সংস্থার শিক্ষার্থী অনুষ্কা ব্যানার্জি। এছাড়াও দেশভক্তি মূলক সঙ্গীতের তালে এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও শিক্ষার্থীরা মঞ্চস্থ করে।

শেয়ার করুন

You cannot copy content of this page