নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, সোমবার, ১৫ আগষ্ট ২০২২ঃ

বলরামপুর ডাক বাংলো ওয়ারিয়ার্স-এর উদ‍্যোগে আজ ডাক বাংলো মাঠে পতাকা উত্তোলন করা হয়। পরে ডাক বাংলো মাঠ থেকে একটি র‍্যালিও বের হয়। যা বলরামপুর ষ্টেশন, চকবাজার হয়ে ডাক বাংলো মাঠে এসে শেষ হয়।

এছাড়াও বলরামপুর মাইনোরিটি সেলের উদ্যোগে বলরামপুর ফুলচাঁদ উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্ত দান শিবির আয়োজিত হয়। উপস্থিত ছিলেন রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহত, জেলা পরিষদের মেন্টর অঘোর হেম্ব্রম, কো-মেন্টর জয় ব‍্যানার্জী, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল, সহকারী সভাপতি প্রতিমা কিস্কু, বলরামপুর ব্লক মাইনোরেটি সেলের সভাপতি রফিক আনসারী সহ আরো অনেকে। এদিনের এই শিবিরে মোট ৫৩ জন স্বেচ্ছায় রক্ত দান করেন বলে মাইনোরিটি সেল সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page