নিজস্ব সংবাদদাতা, পাড়া, সোমবার ১৫ আগষ্ট ২০২২ঃ

পাড়া থানার অন্তর্গত সুরুলিয়া কমিউনিটি হলে এদিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করে সুরুলিয়া বিবেকানন্দ শিশু মন্দির। এদিন পাড়া ব্লকের বিভিন্ন স্কুলের এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সফল ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় সংস্থার তরফে। এছাড়াও ব্লকের বিভিন্ন এলাকার সমাজ বন্ধু, যেমন, শিল্পী, কামার, কুমোর, চাষী প্রভৃতি সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত সফলদেরও এদিন সম্বর্ধনা দেওয়া হয়েছে বলেও বিবেকানন্দ শিশু মন্দির সূত্রে খবর। স্থানীয় দুঃস্থদের বস্ত্র বিতরণ করার পাশাপাশি এদিন অতিথিদের প্রত্যেককে একটি করে গাছের চারাও দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিভাগীয় বনাধিকারী (এ ডি এফ ও) পূরবী মাহাত।

শেয়ার করুন

You cannot copy content of this page