নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ১৮ আগষ্ট ২০২২ঃ

নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ১৮ আগষ্ট ২০২২ঃ পঞ্চায়েতের কাজ পরিদর্শন করতে আজ কেন্দ্রীয় পরিদর্শন দলের প্রতিনিধিরা পৌঁছলেন বলরামপুর। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজন, একশো দিনের কাজ সহ পঞ্চায়েতের বিভিন্ন কাজের বিস্তারিত পরিদর্শন শুরু করেছেন তাঁরা। বলরামপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে রাস্তাঘাট ও একশো দিনের কাজের অধীন খনন হওয়া পুকুরগুলির এদিন রীতিমত মাপজোপ করেছেন পরিদর্শন দলের প্রতিনিধিরা। এদিন তেঁতলো পঞ্চায়েতের অন্তর্গত সুপুরডি গ্রামে একশো দিনের কাজের অধীন খনন হওয়া পুকুরের মাপজোপ করে দেখেন তাঁরা। কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা এদিন এই পঞ্চায়েতেরই বাঘাডি প্রাথমিক বিদ্যালয়েও পরিদর্শনে যান। সুপুরডি গ্রামের রাস্তাটিরও মাপজোপ করেন পরিদর্শন দলের প্রতিনিধিরা। বেলা গ্রাম পঞ্চায়েতের মালতি থেকে গড়দা যাওয়ার রাস্তার পরিদর্শনে গিয়ে দলের প্রতিনিধিরা সেই রাস্তারও মাপজোপ করেছেন এদিন। বিভিন্ন কাজের পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের সাথে কথাও বলেন তাঁরা।

শেয়ার করুন

You cannot copy content of this page