নিজস্ব সংবাদদাতা, কেন্দা, বৃহস্পতিবার, ১৮ আগষ্ট ২০২২ঃ
গভীর রাত্রে বালকডি গ্রাম থেকে বিশালাকৃতির একটি ময়াল উদ্ধার করল বনদপ্তর। জানা গিয়েছে, বুধবার গভীর রাত্রে বালকডি গ্রামের সর্দারহীড় এলাকায় প্রায় ১০ ফুট লম্বা ময়ালটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রাই বনদপ্তরের কেন্দা রেঞ্জ অফিসে খবর দিলে গভীর রাত্রে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেন বিশাল ময়াল সাপটি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ ফুট লম্বা ও কুড়ি কেজি ওজনের সাপটিকে আপাতত বনদপ্তরের কার্যালয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। খাবারের সন্ধানেই সাপটি লোকালয়ে চলে এসেছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন বনদপ্তরের আধিকারিকেরা।

