নিজস্ব সংবাদদাতা, হুড়া (পুরুলিয়া), মঙ্গলবার, ২৩ আগষ্ট ২০২২ঃ

আমূল দুধের একটি কন্টেইনার গাড়ি উল্টে গেলে মারা পড়ল তার মধ্যে থাকা ৫ টি গরু। আজ, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হুড়া থানার বিশপুরিয়া পঞ্চায়েত অফিসের কাছে পুরুলিয়া-বাঁকুড়া সড়কের উপর। পুলিশ সূত্রে খবর, উত্তর প্রদেশ রাজ্যের রেজিস্ট্রেশন নম্বরের ওই কন্টেইনারটি বিহারের ঔরঙ্গাবাদ জেলার বরুণ হাট থেকে মোট ২২ টি গরু নিয়ে কলকাতা যাচ্ছিল। এদিন সকালে বিশপুরিয়া পঞ্চায়েতের কাছে দুর্ঘটনাটি ঘটলে তার মধ্যে ৫ টি গরু মারা যায়। গরুগুলি ফার্মিং-এর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে চালক ও খালাসি জানিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করেছে হুড়া থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page