নিজস্ব সংবাদদাতা, আনাড়া, মঙ্গলবার, ২৩ আগষ্ট ২০২২ঃ
আনাড়া স্টেশনের প্ল্যাটফর্ম ও ৬ টি মেমু ট্রেনে “মহিলা সুরক্ষা অভিযান” চালিয়ে আজ ১২ জন পুরুষ মানুষকে আটক করে আনাড়া রেল পুলিশ। আনাড়া আরপিএফ থানার পুলিশ সূত্রে খবর, মূলত ট্রেনের মহিলা কামরায় যাত্রা করার কারনে ওই ১২ জনকে ভারতীয় রেলের আইন মোতাবেক ১৬২ নম্বর ধারায় আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করেছে আনাড়া রেল পুলিশ।
শেয়ার করুন