নিজস্ব সংবাদদাতা, আনাড়া, বুধবার, ৩১ আগষ্ট ২০২২ঃ
ট্রেনে বিশেষভাবে সক্ষম যাত্রীদের সীট দখল করে বসে থাকার কারনে আজ ৫ জন পুরুষ যাত্রীকে আটক করল আনাড়া আরপিএফ থানার পুলিশ। আনাড়া আরপিএফ থানা সূত্রে জানা গিয়েছে, আনাড়া হয়ে যাতায়াতকারী চারটি মেমু ট্রেনে “অপারেশন উপলব্ধ” নামে এদিন অভিযান চালানো হয়। তাতেই পাঁচজন পুরুষ যাত্রীকে আটক করা হয়েছে। রেল পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের ট্রেনে যাতায়াত সুচারু করতে তাঁদের জন্য আলাদাভাবে সীট বরাদ্দ থাকে। ভারতীয় রেলের ১৫৫ নম্বর ধারা অনুযায়ী বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের সীট দখল করে বসে থাকা দন্ডনীয় অপরাধ। এদিন আটক ব্যাক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও আনাড়া রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে।




