নিজস্ব সংবাদদাতা, কোটশিলা, বুধবার, ৩১ আগষ্ট ২০২২ঃ

তাঁর মা-কে প্রথমে ডাইনি অপবাদ দেয় গ্রামেরই কয়েকজন। তারপর ওই মহিলার বাড়ি এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়। কোটশিলা থানায় সোমবার এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন এই থানারই অন্তর্গত ভৈরবডির এক বাসিন্দা। জানা গিয়েছে, গ্রামেরই জনা তিনেক বাসিন্দা এক মহিলাকে বিগত কয়েক দিন যাবৎ ডাইনি অপবাদ দিচ্ছিল। মহিলা এর প্রতিবাদ করায় গত ২৪ তারিখ মহিলার বাড়িতে গিয়ে ওই কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলার বাঁ পায়ে আঘাত করলে তিনি পড়ে যান। এরপরও ওই মহিলার বাড়ির সামনে দাঁড়িয়ে অভিযুক্তরা দীর্ঘক্ষণ ধরে মহিলাকে গালিগালাজ করতে থাকেন। ফলে মহিলা সহ তাঁর পরিবারের সদস্যরা বের হতে পারেন না। পরে অভিযুক্তরা চলে গেলে ওই মহিলার ছেলে তাঁকে কোটশিলা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। সোমবার কোটশিলা থানায় তিনজনের বিরুদ্ধে মা-কে ডাইনি অপবাদ দেওয়া সহ একজনের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে মা-কে আঘাত করার লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলার ছেলে।

শেয়ার করুন

You cannot copy content of this page