নিজস্ব সংবাদদাতা, আনাড়া, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২ঃ

মেমু ট্রেনে বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের জন্য বরাদ্দ সীটে বসে ওইসব যাত্রীরা সুষ্ঠভাবে যাত্রা করতে পারেন, সেবিষয়টি সুনিশ্চিত করতে গত কয়েকদিন ধরেই আনাড়া আরপিএফ থানার পুলিশ বিভিন্ন মেমু ট্রেনে অভিযান চালাচ্ছে। নাম, “অপারেশন উপলব্ধ”। গত কয়েকদিনে এই ধরনের অভিযানে আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিনও আনাড়া স্টেশন দিয়ে যাতায়াতকারী পাঁচটি ট্রেনে অভিযান চালিয়ে ৫ জন পুরুষ যাত্রীকে আটক করা হয়েছে বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, ভারতীয় রেলের ১৫৫ নম্বর ধারা অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page