নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২ঃ

জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করে পুরুলিয়া জেলা প্রশাসন। জেলা গ্রামোন্নয়ন দপ্তরে এদিন এই শিবিরে জেলাতে রক্ত চাহিদা মেটাতে ৮২ জন স্বেচ্ছা রক্তদান করেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন জেলাশাসক রজত নন্দা, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মুফতি সামিম সৌকত, অন্যান্য উপসমাহর্তারা, জেলার সকল মহকুমাশাসক ও প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিভিন্ন দপ্তরের কর্মীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page