নিজস্ব সংবাদদাতা, আড়ষা, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ঃ

দেশী ও বিদেশি অবৈধ মদ বিক্রি ও মজুত করার দায়ে এক ব্যক্তিকে আটক করল আড়ষা থানার পুলিশ। জানা গিয়েছে, আটক ব্যাক্তির নাম চন্দ্রমোহন গরাই। বাড়ি আড়ষা থানার হেরডিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার বিকেল ৪ টা নাগাদ আড়ষা থানার পুলিশের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে, হেরডির ওই ব্যাক্তি বাড়ি থেকে অবৈধভাবে দেশি ও বিদেশি মদের কারবার করছে। খবর পেয়েই ওই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে পুলিশ বামাল আটক করে ওই ব্যক্তিকে। জানা গিয়েছে, ১০ লিটার দেশি ও বেশ কিছু বোতলবন্দী বিদেশী মদ ওই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। যার কোন বৈধ নথি পাওয়া যায় নি বলে দাবি পুলিশের। এমনকি মদের কারবার করার কোন বৈধ অনুমতিও ওই ব্যক্তির কাছে নেই বলে দাবি আড়ষা থানার পুলিশের।

শেয়ার করুন

You cannot copy content of this page