নিজস্ব সংবাদদাতা, আনাড়া, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ঃ
আনাড়া আরপিএফ থানার পুলিশের উদ্যোগে আজ আয়োজিত হল একটি সচেতনতামূলক শিবিরের। আনাড়া রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল ৩ টা নাগাদ আনাড়া আরপিএফ থানার ও সি এ কে গরাইয়ের নেতৃত্বে দুসারডি গ্রামে স্থানীয় বাসিন্দাদের নিয়ে এই শিবিরটির আয়োজন করা হয়। মূলত কোন কোন ধরনের অসাবধানতার কারণে ট্রেন দুর্ঘটনা ঘটে, যেখানে সেখানে রেলওয়ে ট্র্যাক পারাপার করার ক্ষেত্রে সম্ভাব্য বিপদ ইত্যাদি বিষয়ে এদিন গ্রামবাসীদের বিশদে বোঝানো হয়। একইসঙ্গে, দুর্ঘটনার সম্ভাবনা এড়াতে শিশু ও গৃহপালিত পশুদের রেলওয়ে ট্র্যাক থেকে দূরে সরিয়ে রাখা, সবসময় লাইন পারাপারের ক্ষেত্রে সাবওয়ে বা লিমিটেড হাইট সাবওয়ে ব্যবহারের যৌক্তিকতার বিষযটিও স্থানীয়দের এদিনের শিবিরেপ মাধ্যমে জানানো হয় বলে আনাড়া রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে।


