নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ঃ

বলরামপুর ব্লক অফিসে আজ অনুষ্ঠিত হল যুব সাংসদ প্রতিযোগিতা। বলরামপুর ফুলচাঁদ হাইস্কুল, লালিমতি বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রী ভজনাশ্রম উচ্চ বিদ্যালয় ও চন্ডীতলা উচ্চ বিদ্যালয়, বলরামপুরের এই চারটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এদিন এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস ঘোষ ও সমিতির শিক্ষা বিষয়ক আধিকারিকের উপস্থিতিতে এদিন অনুষ্ঠানটি করা হয়। ছাত্র-ছাত্রীদের মধ্যে সংসদীয় গণতন্ত্র বিষয়ে চেতনা বৃদ্ধি করার পাশাপাশি দেশের লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার কার্যপ্রনালী সম্পর্কে তাদের সম্যক ধারণা প্রদান করতেই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন বলে ব্লক সূত্রে জানা গিয়েছে। একইসঙ্গে বর্তমান ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও এধরনের প্রতিযোগিতার বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন প্রতিযোগিতায় পড়ুয়ারা নকল স্পিকার, মন্ত্রী, সাংসদ ও বিরোধী দলের প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় বক্তৃতা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহন করে।

শেয়ার করুন

You cannot copy content of this page