নিজস্ব সংবাদদাতা, আনাড়া, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ঃ

আজ সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ ঘর-পালানো তিন নাবালককে উদ্ধার কর তাদের আদ্রা চাইল্ড লাইনের সদস্যদের হাতে তুলে দিল আনাড়া আরপিএফ থানার পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তিন নাবালকই পাড়া থানার চাপুড়ির বাসিন্দা। জানা গিয়েছে রেল পুলিশের বিশেষ অভিযান ‘নানহে ফরিস্তে’-র অন্তর্গত এদিন এই তিনজনকে উদ্ধার করেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা। এদিন রেল পুলিশের এই বিশেষ অভিযানে ইমাউদ্দিন অানসারি (৮), আফ্রিদি আনসারি (১১) এবং আসিফ আনসারি (১২)-কে উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজনই বাড়ি থেকে পালিয়েছিল বলে তারা স্বীকার করার পরই তাদের আরপিএফ থানায় নিয়ে এসে আদ্রা চাইল্ড লাইনে খবর দেওয়া হয়। এরপর চাইল্ড লাইনের সদস্যরা আনাড়া রেল পুলিশের দপ্তরে পৌঁছলে ওই তিন নাবালককে তাঁদের হাতে তুলে দেয় পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page